পরিবারে হার্টের রোগী থাকলে যেকোনো সময় জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে এবং স্বাভাবিকভাবে শ্বাস না নিলে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
জেনে নিন CPR দেওয়ার প্রাথমিক নিয়ম-
১. সাড়া পরীক্ষা করুন: ব্যক্তির কাঁধে আলতো চাপ দিয়ে ডাকুন। তিনি সাড়া দিচ্ছেন কি না দেখুন।
২. জরুরি সহায়তা ডাকুন: দ্রুত স্থানীয় জরুরি সেবায় ফোন করুন। সম্ভব হলে কাউকে AED (অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর) আনতে বলুন।
৩. বুকের মাঝখানে চাপ দিন: ব্যক্তি সাড়া না দিলে এবং স্বাভাবিকভাবে শ্বাস না নিলে বুকের মাঝখানে, বুকের হাড়ের নিচের অর্ধেক অংশে দুই হাত রেখে জোরে ও দ্রুত চাপ দিন।
৪. সঠিক গতিতে CPR দিন: প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০–১২০ বার বুক চাপ দিন। চাপের গভীরতা হবে প্রায় ৫–৬ সেন্টিমিটার। প্রতিবার চাপ দেওয়ার পর বুককে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দিন।
৫. সহায়তা না আসা পর্যন্ত চালিয়ে যান: প্রশিক্ষণ না থাকলে শুধু বুক চাপ দেওয়ার CPR করুন। প্রশিক্ষণ থাকলে ৩০ বার বুক চাপের পর ২ বার শ্বাস দেওয়ার পদ্ধতি অনুসরণ করতে পারেন।
মনে রাখবেন: কেউ হঠাৎ অজ্ঞান হলে কিন্তু স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকলে CPR দেবেন না। দ্রুত চিকিৎসা সহায়তা নিন এবং শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করুন।
আপনার পরিবারের সুরক্ষায় আজই CPR শিখুন। কারণ জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত ও দ্রুত পদক্ষেপ একটি জীবন বাঁচাতে পারে।
তথ্য সূত্র: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন