২০২৬ সালের প্রথমার্ধে ৬,৮০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করলো ব্যাংক এশিয়া

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬

২০২৬ সালের প্রথমার্ধে ৬,৮০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করলো ব্যাংক এশিয়া

২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৬,৮০০ কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন।


ব্যাংক এশিয়ার গ্রাহক-কেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং সমাধান এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এ সাফল্যের অন্যতম কারণ। ব্যাংকের প্রতি ব্যক্তি, কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের আস্থা ও নির্ভরতায় ডিপোজিট প্রবৃদ্ধির এই ধারা তৈরি হয়েছে।


এ সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে ১৬ জুলাই ২০২৬ তারিখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাব সৈয়দ জাকারিয়া নাঈম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব কর্পোরেট বিজনেস, আইএফআই এবং ট্রেজারি জনাব মাহবুব হোসাইন সিদ্দিক উপস্থিত কর্মকর্তৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। ব্যবস্থাপনা পর্ষদ এ অর্জনে ব্যাংকের সকলের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


ডিজিটাল রূপান্তর, উন্নত গ্রাহকসেবা এবং বহুমুখী পণ্যসেবার মাধ্যমে ব্যাংক এশিয়া দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করে তুলছে। ভবিষ্যতেও এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপারে ব্যাংক এশিয়া বদ্ধপরিকর।


প্রেস-রিলিজ

sidebar ad