শরতের স্নিগ্ধতায় শিউলি ফুলের খোঁজে পরীমনি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরতের আগমনে প্রকৃতি সাজে শিউলি ফুলের স্নিগ্ধ সৌন্দর্যে। সাদা পাপড়ি আর কমলা বোঁটার মায়াবী রূপে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। এবার সেই শিউলি ফুলের খোঁজেই বের হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।



সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে এই ভালো লাগার কথা ভাগ করে নেন অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। সঙ্গে জুড়ে দেন ফুল, পরী ও ভালোবাসার ইমোজি।



পরীমনির এই ছোট্ট পোস্ট ঘিরেই মন্তব্যের ঘরে জমে ওঠে ভক্তদের ভালোবাসা। তবে শুধু শিউলি ফুলের প্রতি অভিনেত্রীর মুগ্ধতাই নয়, ভক্তদের চোখে পরীমনিও যেন একেকটি শিউলি ফুল! তাই তো মন্তব্যে উঠে এসেছে মিষ্টি সব তুলনা।



এক ভক্ত লিখেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজনের মন্তব্য, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘ফুল ফুলকে খুঁজে।’



শরতের শিউলি ফুলকে ঘিরে পরীমনির এই ছোট্ট আয়োজন যেন ভক্তদের ভালোবাসায় হয়ে উঠেছে আরও সুন্দর। প্রকৃতির প্রতি ভালো লাগা প্রকাশের পাশাপাশি অভিনেত্রীর প্রতি অনুরাগীদের মুগ্ধতাও ধরা পড়েছে তাঁদের মন্তব্যে। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে যোগ হয়েছে একটুখানি শরতের স্নিগ্ধতা, সঙ্গে ভালোবাসার মিষ্টি আবেশ।

sidebar ad