মিডল্যান্ড ব্যাংক পিএলসি. ও ক্রিডেন্স হাউজিং লিমিটেড-এর মধ্যে হোম লোন সুবিধা প্রদানে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর
মিডল্যান্ড
ব্যাংক পিএলসি. গ্রাহকদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা প্রদানের লক্ষ্যে ক্রিডেন্স হাউজিং লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জিল্লুর করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
২০১৬ সালে প্রতিষ্ঠিত ক্রিডেন্স হাউজিং লিমিটেড আধুনিক স্থাপত্য নকশা ও উন্নত আবাসন সমাধানের মাধ্যমে নগর জীবনের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। ঢাকার ভবিষ্যৎ নগরায়ণে অবদান রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রতিটি প্রকল্প শহরের একটি স্বতন্ত্র ও আইকনিক স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ক্রিডেন্স হাউজিং লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মাহমুদ জোবায়ের, পরিচালক; জনাবা কণিকা কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার, রেভিনিউ ও কাস্টমার অ্যাফেয়ার্স বিভাগ; এবং জনাব রেজাউল করিম, হেড অব প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগ।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাভেদ তারেক খান, এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন; জনাব মোহাম্মদ রাশাদুল আনোয়ার, ভিপি, রিটেইল কো-অর্ডিনেটর ও হেড অব পাবলিক রিলেশনস ডিভিশন; এবং জনাব মোহাম্মদ তারিকুল হাসান, এসএভিপি ও হেড অব ধানমন্ডি শাখা।
এই চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিং লিমিটেড-এর গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংক পিএলসি. থেকে প্রতিযোগিতামূলক শর্তে হোম লোন সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের জন্য একটি সহজ ও গ্রাহকবান্ধব অর্থায়ন নিশ্চিত করবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. দেশের আবাসন খাতকে সহায়তা প্রদান এবং গ্রাহকদের জন্য বাড়ির মালিকানা অর্জনকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
প্রেস রিলিজ