স্বামীর বেকারত্ব যখন সংসারের অভিশাপ

প্রকাশ: ২৫ জুন ২০২৬

স্বামীর বেকারত্ব যখন সংসারের অভিশাপ

কখনো একটি চাকরি হারানো শুধু আয়ের উৎস হারানো নয়।এটা হয়ে ওঠে পুরো পরিবারের মানসিক ভারসাম্য নষ্ট হওয়ার শুরু। যে মানুষটা একসময় সংসারের ভরসা ছিল, হঠাৎ সে যখন নিজের অবস্থান হারায়, তখন শুধু টাকার অভাবই নয়,আসে নীরবতা, আসে হতাশা, আর আসে সম্পর্কের ভেতর অদৃশ্য দূরত্ব। স্ত্রী তখন একদিকে দায়িত্বের চাপ, অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে লড়াই করে, আর স্বামী ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকেন নিজের অক্ষমতার ভারে।


স্বামীর বেকারত্ব শুধু টাকা নেই এই সমস্যায় সীমাবদ্ধ থাকে না।এটা ধীরে ধীরে পুরো সংসারের ভেতরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সাধারণত যে সমস্যাগুলো দেখা দেয়, সেগুলো কিছুটা এমন,


অর্থনৈতিক চাপ: দৈনন্দিন খরচ, ভাড়া, সন্তানদের পড়াশোনা, সবকিছু ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে। ঋণ বা ধার-দেনা বাড়তে শুরু করে।


মানসিক চাপ ও হতাশা: স্বামী নিজের ওপর আত্মবিশ্বাস হারাতে পারেন। স্ত্রীও অনিশ্চয়তা, দুশ্চিন্তা আর ভবিষ্যৎ ভয়ে মানসিকভাবে চাপে থাকেন।


সম্পর্কের দূরত্ব: টাকার অভাব সরাসরি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। আগের সেই স্বাভাবিক হাসি-আড্ডা কমে যায়, কথা বলাও কমে আসে।


দোষারোপ ও তর্ক-বিতর্ক: অনেক সময় অজান্তেই একে অপরকে দোষ দিতে শুরু হয়।তুমি কিছু করছ না।আমি একা সব সামলাচ্ছি।এগুলো সম্পর্ককে আরও দুর্বল করে।


আত্মসম্মান কমে যাওয়া: স্বামী নিজেকে অকর্মা ভাবতে শুরু করতে পারেন, আর স্ত্রীও সামাজিক চাপ বা তুলনার কারণে ভেঙে পড়তে পারেন।


সন্তানদের উপর প্রভাব: বাড়ির টানাপোড়েন শিশুদের মানসিকতায় প্রভাব ফেলে।তারা অস্থির, ভয়ভীতি বা মনোযোগ হারাতে পারে।


সামাজিক চাপ ও অপমানবোধ: আত্মীয়-প্রতিবেশীর প্রশ্ন, তুলনা বা কটু কথা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।


তবে একটা কথা গুরুত্বপূর্ণ।বেকারত্বই সংসারের শেষ নয়। বোঝাপড়া, সহযোগিতা আর ধৈর্য থাকলে অনেক পরিবার এই সময়টা পেরিয়ে আবার শক্তভাবে দাঁড়াতে পারে।



এই পরিস্থিতিতে সংসার বাঁচানো মানে শুধু টিকে থাকা না।বরং সম্পর্কটাকে ভেঙে না দিয়ে আবার গুছিয়ে তোলা। একটু বাস্তবভিত্তিকভাবে বলি, কীভাবে ধীরে ধীরে এই কঠিন সময়টা সামলানো যায়:


দোষারোপ বন্ধ করে টিম হয়ে যাওয়া: এ সময় সবচেয়ে ক্ষতি করে একে অপরকে দোষ দেওয়া। তুমি পারছ না।

 না বলে ভাবতে হবে—আমরা একসাথে কীভাবে বের হবো?


খরচ কমিয়ে বাস্তব বাজেট তৈরি: অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে একদম বেসিক বাজেটে আসতে হবে।এটা লজ্জার না।এটা বুদ্ধিমানের কাজ।


স্বামীর আত্মবিশ্বাস ফিরিয়ে আনা: বেকার মানুষ সবচেয়ে বেশি ভাঙে আত্মসম্মানে। তাই স্ত্রী/পরিবারের সমর্থন, ছোট ছোট উৎসাহ খুব জরুরি।তুমি পারবে আমার বিশ্বাস।এই কথাটা অনেক শক্তি দেয়।


ছোট আয়ের সুযোগ খুঁজে নেওয়া: চাকরি না থাকলেও আপাতত ছোট কাজ, ফ্রিল্যান্স, ব্যবসা বা স্কিলভিত্তিক কাজ শুরু করা যেতে পারে। শুরুটা ছোট হলেও শুরু করাটাই বেশি জরুরি। 


আবেগের জায়গাটা বাঁচিয়ে রাখা: সবসময় টাকা নিয়ে কথা না বলে মাঝে মাঝে স্বাভাবিক সম্পর্ক রাখা দরকার।কিছু হাসি, কথা, একসাথে সময় কাটানো। দুশ্চিন্তা ভুলিয়ে দেয়ার চেস্টা মানসিক চাপ দূর করে।


পারিবারিক সহায়তা নিলে লজ্জা না করা: কঠিন সময়ে সাময়িক সাহায্য নেওয়া অনেক সময় সম্পর্ক বাঁচায়। এটা ব্যর্থতা না,এটা স্ট্র্যাটেজি।

চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। 


সন্তানদের মানসিকভাবে নিরাপদ রাখা: বাড়ির টেনশন যেন শিশুদের উপর না পড়ে। তাদের সামনে ঝগড়া বা দুশ্চিন্তা কম দেখানো দরকার।


ধৈর্য , সময়, বিশ্বাস


সবচেয়ে গুরুত্বপূর্ণ: এটা একদিনে ঠিক হয় না। সময়ের সাথে সাথে পরিকল্পনা করলে পরিস্থিতি বদলায়।

বেকারত্ব সংসার ভাঙে না।ভাঙে বোঝাপড়ার অভাব।যেখানে সম্মান, ধৈর্য আর একসাথে লড়াই করার মানসিকতা থাকে, সেখানে কঠিন সময়ও একদিন গল্প হয়ে যায়।


বেকারত্ব নিঃসন্দেহে একটি কঠিন পরীক্ষা। কিন্তু পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও একসঙ্গে লড়াই করার মানসিকতা থাকলে এই দুর্দিনও কাটিয়ে ওঠা সম্ভব। কারণ একটি সংসার টিকে শুধু অর্থে নয়।ভালোবাসা, শ্রদ্ধা ও পাশে থাকার অঙ্গীকারেও।



লেখা- ইশরাত জাহান ইনা 

sidebar ad