শিশুর জীবনের প্রথম ছয় মাস মায়ের বুকের দুধই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস। অথচ বাংলাদেশে একচেটিয়াভাবে বুকের দুধ খাওয়ানোর হার কমছে। জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে বুকের দুধ দেওয়ার হারও উদ্বেগজনকভাবে নেমেছে।
কেন কমছে বুকের দুধ খাওয়ানোর হার? কর্মজীবী মায়েদের চ্যালেঞ্জ, মাতৃত্বকালীন ছুটির অভাব, সঠিক পরামর্শ ও পারিবারিক সহযোগিতার ঘাটতি কতটা দায়ী? একটি শিশুর সুস্থ জীবনের শুরু শুধু মায়ের একার দায়িত্ব নয়—প্রয়োজন সবার সহযোগিতা।
এই ভিডিওতে জানুন বুকের দুধের উপকারিতা, মায়ের সমস্যাগুলো এবং শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের করণীয়।