মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের ১৭৮তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬

মিডল্যান্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের ১৭৮তম বোর্ড সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৭৮তম সভা ৩১শে মার্চ ২০২৬ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

 



ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের মাননীয় সদস্যবৃন্দ জনাব মাস্টার আবুল কাশেম, জনাব রেজাউল করিম, জনাব এ.কে.এম. বদিউল আলম, জনাব হাফিজুর রহমান সরকার, ড. মোস্তাফিজুর রহমান, মিসেস শাহনাজ পারভীন, জনাব মোহাম্মদ জামাল উল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া, স্বতন্ত্র পরিচালক জনাব রিয়াজ আহমেদ চৌধুরী এবং এমডি ও সিইও জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ সহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতে মাননীয় চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী এবং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ ব্যাংকের নবনিযুক্ত এমডি ও সিইও জনাব ইমতিয়াজ ইউ. আহমেদকে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে স্বাগত জানান।


বোর্ড সভায় ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

sidebar ad