বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মনজুরুর রহমান সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
গত ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর ২২৯ তম নির্বাহী কমিটির সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল হাই সরকার।
উল্লেখ্য, ব্যাংকিং খাতে
দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মনজুর রহমানের নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বাংলাদেশ ব্যাংকিং
খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।