ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, ২৪ জুলাই টি-১০ প্রীতি ম্যাচ

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬

ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, ২৪ জুলাই টি-১০ প্রীতি ম্যাচ

ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমি। উদ্বোধন উপলক্ষে আগামী ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টায় পুরান ঢাকার বাংলাদেশ মাঠ (পুরাতন পাকিস্তান মাঠ)-এ অনুষ্ঠিত হবে একটি জমকালো টি-১০ প্রীতি ক্রিকেট ম্যাচ।


উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হামিদুর রহমান এমপি একাদশ এবং পুরান ঢাকা ব্যবসায়ী একাদশ।


অনুষ্ঠানটির আয়োজন করেছে বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশন এবং পুরান ঢাকার অন্যান্য ব্যবসায়ীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাননীয় প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী টি-১০ ক্রিকেট ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংবর্ধনা। এছাড়াও দর্শকদের জন্য থাকছে মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।


আয়োজকরা জানান, ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির মাধ্যমে পুরান ঢাকার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ, নিয়মিত প্রশিক্ষণ এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার, ক্রীড়াপ্রেমী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


*নিজস্ব প্রতিবেদক

sidebar ad