ইউনিসেক্স সেলুন স্কিল — নতুন প্রজন্মের আন্তর্জাতিক প্রস্তুতি

প্রকাশ: ১১ জুন ২০২৬

ইউনিসেক্স সেলুন স্কিল — নতুন প্রজন্মের আন্তর্জাতিক প্রস্তুতি

বিশ্বব্যাপী কর্মসংস্থান ও মাইগ্রেশনকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষায়িত “ইউনিসেক্স সেলুন ট্রেনিং প্রোগ্রাম” চালু করেছে দেশের অন্যতম শীর্ষ বিউটি ও সেলুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান LOOK Institute®। “ইউরোলিয়া” নামের এই বিশেষ কোর্সটি মূলত ইউরোপ ও অস্ট্রেলিয়াগামী তরুণ-তরুণীদের জন্য ডিজাইন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১লা জুন থেকে শুরু হওয়া এই কোর্সে রেজিস্ট্রেশন করলেই শিক্ষার্থীরা পাচ্ছেন ২০,০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা।

বিদেশে অনেকেই সেলুন পেশাকে শুধুমাত্র পুরুষদের হেয়ার কাটিং কাজ হিসেবে বিবেচনা করেন। অথচ আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে ইউনিসেক্স সেলুন স্কিলের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় নারী ও পুরুষ উভয়ের হেয়ার, গ্রুমিং ও বিউটি সার্ভিস সম্পর্কে বাস্তব দক্ষতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

এই বাস্তবতা বিবেচনায় নিয়েই চালু করা হয়েছে “ইউরোলিয়া” কোর্স। কোর্সটিতে নারী ও পুরুষ উভয়ের হেয়ার উরোলিয়াসিয়াল শেভিং, বিয়ার্ড ট্রিমিং, হেয়ার স্পা, পেডিকিউর ও ম্যানিকিউর সংক্রান্ত আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের যাবতীয় উপকরণ, মডেল এবং প্র্যাকটিক্যাল সাপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৬ সাল থেকে আধুনিক বিশ্বের উপযোগী বারবারিং ও বিউটি ট্রেনিং প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে LOOK Institute®। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম পরিচিত বিউটি ও সেলুন ট্রেনিং একাডেমি হিসেবে পরিচিত। এখানে নারী ও পুরুষ উভয় প্রশিক্ষক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আসগর মিরন বলেন, “বিউটি ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের আলাদা কোনো সীমাবদ্ধতা নেই। আন্তর্জাতিক অঙ্গনে সফল হতে হলে ইউনিসেক্স স্কিল ডেভেলপমেন্ট এখন সময়ের দাবি।

কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন: ০১৮৮৬৭৭১২০০, ০১৮২৭৪০০৩০০


sidebar ad