বিয়ে, সংসার, সন্তান—নারীর জীবনের অবধারিত গন্তব্য কি আর তা-ই? যুক্তরাজ্যের এক জরিপে উঠে এসেছে, ১৮ থেকে ৫০ বছর বয়সী নারীদের ৪৯ শতাংশ ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা পিছিয়েছেন অথবা এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
অর্থনৈতিক চাপ, ক্যারিয়ার, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা মাতৃত্বের প্রতি অনাগ্রহ—কী কারণে বদলে যাচ্ছে নারীদের এই জীবনভাবনা? এই ভিডিওতে জানুন সন্তানহীন জীবন বেছে নেওয়া নারীদের অভিজ্ঞতা, সামাজিক চাপ এবং মাতৃত্ব নিয়ে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি।