ডেঙ্গুতে স্ত্রীর মৃত্যুর পরদিনই হার্ট অ্যাটাক করলেন ড্রামার আদনান রুশদী

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একদিন আগে ডেঙ্গুতে প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় ড্রামার আদনান রুশদী। স্ত্রী মৃত্যুর পর হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন ড্রামার আদনান রুশদী। 



জানা গেছে, তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।



গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড্রামার আদনান রুশদীর স্ত্রী শিরিন সুলতানা মারা গেছেন। স্ত্রীর মৃত্যুর পর তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। এই দম্পতির চার বছরের এক পুত্রসন্তান রয়েছে।



তিনি বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার। চিরকুটসহ বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন রুশদী। এক ফেসবুক পোস্টে চিরকুট শোক প্রকাশ করেছে।



sidebar ad