আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) কর্তৃক প্রদত্ত ‘বেস্ট জিটিএফপি ইস্যুইং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ডয়েচে ব্যাংকের সাথে ব্যাংক এশিয়ার মর্যাদাপূর্ণ এ বৈশ্বিক স্বীকৃতি অর্জন প্রতিযোগিতামূলক মানদন্ডে ব্যাংকটিকে অনন্য অবস্থানে তুলে ধরেছে।
আইএফসি-এর গ্লোবাল ডিরেক্টর- ট্রেড এন্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স, জনাব নাথালি লয়েট ২৬ মার্চ, ২০২৬ তারিখে পর্তুগালের লিসবনে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন- এর হাতে পুরস্কারটি তুলে দেন। অনুষ্ঠানে আইএফসি-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সের আঞ্চলিক প্রধান জনাব আকিনতুন্দে ওগুনমোদেদে এবং ব্যাংক এশিয়ার এসইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব মোঃ জিয়া আরফিনসহ আইএফসি-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আইএফসি’র গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম (জিটিএফপি)-এর আওতায় প্রদত্ত
এই পুরস্কারটি সেই সব অংশীদার ব্যাংককে প্রদান করা হয়, যারা আইএফসি’র সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব
বজায় রেখে চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতিতে আন্তঃসীমান্ত বাণিজ্য সহায়তায় উৎকর্ষতা সাধনে
সক্ষম এবং পরিবেশবান্ধব বাণিজ্যসহ দায়িত্বশীল ও টেকসই অর্থায়নে অঙ্গীকারবদ্ধ।
এই স্বীকৃতি ব্যাংকিং খাতে নেতৃত্ব,
কার্যগত
উৎকর্ষতা এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক বাণিজ্য সংযোগে ব্যাংক এশিয়ার
গুরুত্বপূর্ণ অবদানকে প্রতিফলিত করে।