ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবে যা জানা গেল

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ছড়ানো তথ্যটি নিয়ে মুখ খুলেছেন নায়কের পরিবার।


সংবাদমাধ্যমের বরাতে তার পারিবারিক সূত্রমতে জানা গেছে, বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। জানা গেছে, তিনি ভালো আছেন, সুস্থ আছেন।


ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তার হাতে গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন। গত বছরের আগস্টে সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করতে পারেননি। 

sidebar ad