ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের বড়া পিঠা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের বড়া পিঠা

বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পিঠা বিশেষ স্থান দখল করে আছে। মৌসুমি ফল কাঁঠাল দিয়ে তৈরি বড়া পিঠা একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এটি গ্রামাঞ্চলে যেমন জনপ্রিয়, তেমনি শহরেও ধীরে ধীরে পরিচিতি লাভ করছে। নিচে কাঁঠালের বড়া পিঠা তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালি তুলে ধরা হলো।


উপকরণ:


পাকা কাঁঠালের কোয়া – ২ কাপ (বীজ ফেলে মিহি করে চটকানো)


চালের গুঁড়া – ১ কাপ


গমের আটা – আধা কাপ


নারকেল কোরানো – আধা কাপ


গুড় বা চিনি – আধা কাপ (স্বাদ অনুযায়ী)


লবণ – এক চিমটি


এলাচ গুঁড়া – আধা চা-চামচ


তেল – ভাজার জন্য (পরিমাণমত)


প্রস্তুত প্রণালি: 


প্রথমে পাকা কাঁঠালের কোয়াগুলো ভালোভাবে চটকে নিতে হবে। এরপর এতে গুড় বা চিনি, নারকেল কোরানো, লবণ ও এলাচ গুঁড়া মিশিয়ে নিতে হবে। তারপর চালের গুঁড়া (এবং প্রয়োজনে আটা) অল্প অল্প করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে মাঝারি আঁচে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হলে তেল ঝরিয়ে পরিবেশন করতে হবে।


কাঁঠালের বড়া পিঠা স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণে অনন্য একটি ঐতিহ্যবাহী খাবার। অল্প কিছু উপকরণ ব্যবহার করে সহজেই এটি ঘরে তৈরি করা যায়। পরিবারের সদস্য ও অতিথিদের আপ্যায়নে এই পিঠা একটি চমৎকার এবং স্বাস্থ্যকর নাশতা হিসেবে পরিবেশন করা যেতে পারে। 


টিএ

sidebar ad