৪০-এ এসে আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি… গত জুনে আমি ৪০-এ পা দিয়েছি। অদ্ভুত ব্যাপার হলো, এই বয়সে এসে আমি হারিয়ে যাইনি,বরং নিজেকেই নতুন করে খুঁজে পেয়েছি। একসময় ভাবতাম, সবাইকে খুশি রাখতে পারলেই বুঝি জীবন সুন্দর। আজ বুঝি, নিজের শান্তি, নিজের সম্মান আর নিজের হাসিটাও সমান গুরুত্বপূর্ণ।এখন আর বয়স গুনি না, আমি মুহূর্ত গুনি। আয়নার সামনে দাঁড়িয়ে বয়সের রেখা দেখি না,
দেখি লড়াই করে বেঁচে থাকার গল্প। প্রতিটি বলিরেখা আমাকে মনে করিয়ে দেয়,আমি হেরে যাইনি, আমি এগিয়ে এসেছি।আমি এখনও নতুন কিছু শিখতে চাই। নতুন মানুষ চিনতে চাই। প্রাণ খুলে হাসতে চাই। নিজের যত্ন নিতে চাই। কারণ আমি জানি, নিজেকে ভালো না রাখলে অন্য কাউকেও সত্যিকারের ভালো রাখা যায় না।
আজ আমার কাছে সৌন্দর্য মানে নিখুঁত চেহারা নয়, সৌন্দর্য মানে আত্মবিশ্বাস, মানসিক শান্তি, সুস্থ শরীর আর ভালোবাসায় ভরা একটি মন।৪০ আমাকে ভয় দেখায়নি, বরং সাহস দিয়েছে। শিখিয়েছে জীবনের কোনো বয়সই শেষ নয়। যতদিন শ্বাস আছে, ততদিন স্বপ্ন আছে। যতদিন আশা আছে, ততদিন নতুন করে শুরু করার সুযোগও আছে। তাই আজ আমি বয়সকে নয়, জীবনকে উদযাপন করি।নিজেকে ভালোবাসি। নিজের যত্ন নিই।
আর প্রতিটি সকালকে বলি,আমি এখনও বেঁচে আছি, এখনও অনেক সুন্দরভাবে বাঁচার বাকি আছে।
বয়স যখন ৪০-এর ঘরে, তখন জীবন শেষ নয়,বরং শুরু হয় নতুন এক অধ্যায়। ৪০ মানেই বার্ধক্যের দিকে হাঁটা নয়, বরং অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর পরিপক্বতার শক্তি নিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সময়। এই বয়সে নিজের শরীর, মন আর স্বপ্ন।সবকিছুর নতুন করে যত্ন নেওয়ার সুযোগ আসে। তাই বয়সকে ভয় নয়, বয়সকে শক্তি বানান। কারণ ৪০-এর পরেও জীবন হতে পারে আরও সুন্দর, আরও সফল, আরও প্রাণবন্ত।
জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি হতে পারে এই বয়স। নিজেকে ভালোবাসুন, শরীরের যত্ন নিন, মনের শক্তি বাড়ান, নতুন স্বপ্ন দেখুন।
প্রাণভরে বাঁচুন, নিজের জন্য বাঁচুন। কারণ বয়স শুধু একটি সংখ্যা জীবনের উদ্যমটাই আসল।
বয়স যখন ৪০-এর ঘরে, বুড়িয়ে নয়, ঘুরে দাঁড়ান।
নিজেকে সময় দিন।
নতুন কোনো স্কিল শিখুন।
বই পড়ুন, নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন।
নিজেকে ব্যস্ত রাখুন এমন কাজে, যা আপনাকে আনন্দ দেয় এবং প্রতিদিন একটু করে এগিয়ে নেয়।
মনে রাখবেন, বয়স নয় শেখার আগ্রহ আর বাঁচার ইচ্ছাই মানুষকে তরুণ রাখে। তাই প্রাণভরে বাঁচুন, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন।
নিজের যত্ন নেবেন কীভাবে?
নিজের যত্ন নেওয়া মানে শুধু আয়নায় নিজেকে সুন্দর দেখানো নয়; বরং শরীর, মন এবং আত্মার প্রতি সমান দায়িত্বশীল হওয়া।
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন।
পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন।
৭–৮ ঘণ্টা নির্ভার ঘুম নিশ্চিত করুন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
নতুন কোনো দক্ষতা শিখুন, বই পড়ুন বা নিজের পছন্দের কাজে সময় দিন।
পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান, হাসুন, গল্প করুন।
অযথা মানসিক চাপ কমিয়ে নিজের জন্য কিছু "নিজস্ব সময়" রাখুন।
নিজের ছোট ছোট অর্জনকে মূল্য দিন এবং নিজেকে ভালোবাসতে শিখুন।
মনে রাখবেন, নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় এটি নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। আপনি ভালো থাকলে, আপনার প্রিয় মানুষগুলোকেও আরও ভালো রাখতে পারবেন।
প্রতিটি বয়সেরই নিজস্ব সৌন্দর্য আছে। তাকে ভালোবাসুন, উপভোগ করুন।কৈশোর শেখায় স্বপ্ন দেখতে, যৌবন শেখায় লড়াই করতে, আর পরিণত বয়স শেখায় জীবনের প্রকৃত মূল্য বুঝতে। তাই কোনো বয়সকে আফসোসে নয়, কৃতজ্ঞতা আর আনন্দে গ্রহণ করুন।
কারণ বয়স কখনো সৌন্দর্য কেড়ে নেয় না; বরং প্রতিটি বছর মানুষকে আরও অভিজ্ঞ, পরিণত ও সুন্দর করে তোলে। প্রতিটি মুহূর্তকে প্রাণভরে উপভোগ করুন।
বয়সের সঙ্গে নিজের সৌন্দর্যেরও চর্চা করুন-
সৌন্দর্য শুধু মুখের নয় এটি আপনার আত্মবিশ্বাস, পরিচ্ছন্নতা, হাসি, ব্যক্তিত্ব এবং নিজের প্রতি যত্নের প্রকাশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ত্বক, চুল, স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির যত্ন নিন। পরিপাটি থাকুন, নিজের পছন্দের পোশাক পরুন, হাসিমুখে দিন শুরু করুন।
বয়স সৌন্দর্য কমায় না নিজেকে অবহেলা করাই সৌন্দর্যকে ম্লান করে। নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, আর প্রতিটি বয়সে নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন।
লেখা- ইশরাত জাহান ইনা