এনআরবি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ব্যবসা পর্যালচনা সভা ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬

এনআরবি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ব্যবসা পর্যালচনা সভা  ২০২৬ অনুষ্ঠিত

এনআরবি ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবিই ডিবিএ ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। ব্যবস্থাপনা পরিচালক জনাব তারেক রিয়াজ খান-এর সভাপতিত্বে দিনব্যাপি সভার কার্যক্রম পরিচালনা হয়। আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান জনাব এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম, জনাব এস কে মতিউর রহমান এবং প্রফেসর শরিফ নুরুল আহকাম উপস্থিত ছিলেন।

 

এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচলকবৃন্দ জনাব মো: শাহীন হাওলাদার, জনাব মো: আলী আকবর ফরাজী আনোয়ার উদ্দিন এবং জনাব এম রাশিদুল হুদাসহ সকল শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। 

sidebar ad