কি হতে চলছে এই ২০২৬ সালে? পূর্ববর্তী বছরগুলোর তুলনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই বছরটিকে। বিনোদন পাড়ায় কান পাতলে শোনা যায় সিনেমা জগতের জন্য এটি একটি বিশাল বছর হতে চলছে, যা সম্ভবত সর্বকালের সেরা একটি বছর হবে। আর এইসব ঝড় উঠানো মুভি নিয়েই আমাদের আজকের আয়োজন।
হলিউড থেকে বলিউড, সুপারহিরো থেকে সাই-ফাই ভিন্ন ভিন্ন জনরার চমকপ্রদ সব সিনেমা আসছে এই ২০২৬ সালে। সিনেমা দেখতে কে না ভালোবাসে? আর আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন, তবে ভিন্নধর্মী সব মুভি এক্সপ্লোশনের জন্য কোমর বেঁধে রেডি হয়ে থাকুন। বড় বড় ফ্র্যাঞ্চাইজির নতুন চ্যাপ্টার, বহু প্রতীক্ষিত সিক্যুয়েল, তারকা নির্ভর প্রকল্প, বিগ-বাজেট ব্লকব্লাস্টার- সব মিলিয়ে এই বছরে হতে যাচ্ছে যেনো একের পর এক ধামাকা। চলুন দেখে নেয়া যাক ২০২৬ সালের বহু প্রতীক্ষিত ও হাইপড তোলা সেই সব সিনেমাগুলো যা নিয়ে বিশ্বজুড়ে এখন উন্মাদনা তুঙ্গে।
অ্যাভেঞ্জার্সঃ ডুমসডে
সুপারহিরো দল অ্যাভেঞ্জার্সের উপর ভিত্তি করে নির্মান করা এই মুভিটি হতে যাচ্ছে মার্ভেলের সবচেয়ে বড় প্রজেক্ট। এটি অ্যাভেঞ্জার্সঃ এন্ডগেম (২০১৯) এর সিক্যুয়েল এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর ৩৯তম চলচ্চিত্র। রুসো ব্রাদার্সের পরিচালনায় সবচেয়ে হাইপে থাকা এই ছবিটি বছরের শেষে মুক্তি পেতে যাচ্ছে, যা বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করা হচ্ছে। এই সিনেমার সবচেয়ে বড় চমক হলো রবার্ট ডাউনি জুনিয়র। সে এবার আয়রন ম্যান হিসেবে নয়, বরং ফিরছেন ভিলেন ডক্টর ডুম হিসেবে। পুরনো নতুন সব সুপারহিরো একসাথে আসার সম্ভাবনায়, সকলের এক্সপেক্টেশন উর্ধমুখী।
দ্য ওডিসি
ক্রিস্টোফার নোলান মানেই অন্যরকম কিছু। ২০২৬ সালে আরেকটি হাইপড মুভি হচ্ছে ক্রিস্টোফার নোলানের “দ্য ওডিসি’’। প্রাচীন গ্রিক মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ওডিসি’র উপর ভিত্তি করে নির্মিত একটি মহাকাব্যিক অ্যাকশন ফ্যান্টাসি মুভি। আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার বাজেটের নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল চলচিত্র এটি। ১৭ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
ডুনঃ পার্ট থ্রি
ডেনিস ভিলেনিউভ এর ভিজ্যুয়েল মাস্টারপিস সিরিজের পরবর্তী ধাপ “ডুনঃ পার্ট থ্রি’’, যা ফ্রাঙ্ক হারবার্টের বিখ্যাত উপন্যাস ডুন মেসায়া অবলম্বনে নির্মিত হচ্ছে। এটি ডুন ট্রিলজির সমাপ্তি পর্ব। পল অ্যাট্রিডিসের সাম্রাজ্য পরিচালনা এবং ফ্রেমেনদের ক্ষমতা বিস্তারের কাহিনী আবর্তিত হয়েছে এখানে। ১৮ ডিসেম্বর, ২০২৬ তারিখে এটি “অ্যাভেঞ্জার্সঃ ডুমসডে’’ এর সাথে মুক্তি পেতে পারে, যা বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টয় স্টোরি ৫
অ্যানিমেশন সিনেমা টয় স্টোরি ৫ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে। উডি, বাজ, জেসি এবং বাকি খেলনারা ১৯ জুন বড় পর্দায় ফিরে আসছে। তবে এবার নতুন টুইস্ট হিসেবে আসছে বনি’র নতুন টেক ট্যাবলেট লিলিপ্যাড যা, খেলনাগুলোর জীবনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে।
স্পাইডার ম্যানঃ ব্র্যান্ড নিউ ডে
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র, যা টম হল্যান্ডের পিটার পার্কার হিসেবে চতুর্থ একক সিনেমা। “স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’’ এর ঘটনার চার বছর পরের গল্প এটা। আগের সিনেমার আবেগঘন সমাপ্তির পর পিটার পার্কার কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং এই চ্যাপ্টারে সে কীভাবে স্পাইডার ম্যান হিসেবে কাজ করবে, তা দেখার জন্যই ভক্তরা অপেক্ষা করছে।
দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু
স্টার ওয়ার্স ইউনিভার্স এবার বড় পর্দায়! ছোট পর্দায় ঝড় তোলার পর এবার বেবি ইয়োডা হিসেবে ভাইরাল গ্রোগু এবং ম্যান্ডোর মহাকাশ ভ্রমণ দেখা যাবে সিনেমা হলে। মে মাসে মুক্তি পেতে যাওয়া দ্য ম্যান্ডেলোরিয়ান অ্যান্ড গ্রোগু- শুধু একটা সিনেমা নয়, এটা স্টার ওয়ার্স ফ্যানদের জন্য বড় একটা ইভেন্ট।
রামায়ণঃ পার্ট ওয়ান
এবার একটু বলিউডে ফেরা যাক। ২০২৬ সালের অন্যতম আলোচিত ভারতীয় সিনেমা হলো নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র রামায়ণঃ পার্ট ওয়ান। ৪০০০ কোটি টাকা বাজেটের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল একটি প্রকল্প এটি। রণবীর কাপুর, সাই পল্লবী অভিনীত এই মুভিটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে (নভেম্বর) এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।
কিং
দীর্ঘ বিরতির পর শাহরুখ খান ফিরছেন এক দুর্ধর্ষ অ্যাকশন থ্রিলার নিয়ে। পাঠান, ফাইটার এর মতো ব্লকবাস্টার সিনেমা তৈরি করা পরিচালক সিদ্ধার্থ আনন্দ এটি পরিচালনা করেছেন। জানা যায় মুভিটি ফরাসি চলচ্চিত্র “লিওঁ; দ্য প্রফেশনাল’’ দ্বারা অনুপ্রাণিত। এখানে গুরু-শিষ্যের বিপদসংকুল এক যাত্রার গল্প অবতারণা করা হয়েছে। এই মেগাবাজেটের সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা থাকার আরেকটি কারন হচ্ছে, এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের।
হাইপ আর বাস্তবতা সবসময় এক হয়না। কিছু সিনেমা ইতিহাস গড়বে, আর কিছুবা প্রত্যাশা পূরনে ব্যর্থ হবে। তবে সবকিছু মিলিয়ে, হলিউড এবং বলিউড- দু জায়গাই দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আশা করি, সিনেমাপ্রমীদের এই রোমাঞ্চকর যাত্রা শুভ হবে।