সম্প্রতি রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানিন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী, চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া, প্রতিষ্ঠানের সকল সেলস চ্যানেল প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী তাঁর বক্তব্যে বলেন, দক্ষ নেতৃত্ব, সুশাসন,
তানিন ফার্নিচারের মানসম্পন্ন ও নান্দনিক পণ্যের নিশ্চয়তা, গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে নিরবচ্ছিন্ন অঙ্গীকার,সময়মতো পণ্য সরবরাহ এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে তানিন ফার্নিচার ধারাবাহিকভাবে সাফল্যের নতুন মাইলফলক অর্জন করে চলেছে ।
অন্যদিকে, চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া বলেন, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব ও ডিজিটাল উদ্ভাবনই টেকসই প্রবৃদ্ধির ভিত্তি।
তিনি আরও জানান, তানিন ফার্নিচারের নতুন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই সহজে পছন্দের ফার্নিচার নির্বাচন ও ক্রয় করতে পারবেন।
অনুষ্ঠানে নতুন ই-কমার্স ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং সেলস ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও মৌসুমী ফল প্রদান করা হয়।