পারিবারিক সমস্যা, এটা যেন আমাদের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। কারো কম, কারো বেশি; কিন্তু একেবারে সমস্যা-শূন্য পরিবার খুঁজে পাওয়া কঠিন।
তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে,
এই সমস্যাগুলোর মুখোমুখি হয়ে আমরা কীভাবে দাঁড়াই?
অন্যের উপর নির্ভর করে বসে থাকি, নাকি নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে সমাধানের পথ খুঁজি?
বাস্তবতা হলো, নিজের সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান আমরা নিজেরাই দিতে পারি।
কারণ আমরা জানি কোথায় কষ্ট, কোথায় ভুল বোঝাবুঝি, আর কোথায় প্রয়োজন একটু ভালোবাসা।
শশুর বাড়ির সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ: শশুর বাড়ির সাথে মানিয়ে নেওয়া, এটা আসলে কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এক ধরনের শক্তি, ধৈর্য আর বুদ্ধিমত্তার পরীক্ষা। নতুন একটি পরিবার, নতুন নিয়ম, নতুন মানুষ সবকিছু একসাথে সামলানো সহজ না, এটা স্বীকার করাটাই প্রথম সাহসী পদক্ষেপ।
শুরুতেই সবকিছু পারফেক্ট হবে, এই আশা করলে নিজের উপরই চাপ তৈরি হয়। বরং ধীরে ধীরে মানুষগুলোকে বুঝতে চেষ্টা করুন। কে কেমন, কার কি পছন্দ, কার সাথে কিভাবে কথা বললে ভালো বোঝাপড়া হয় এই ছোট ছোট বিষয়গুলোই সম্পর্কের ভিত শক্ত করে।
মনে রাখবেন, আপনিও যেমন নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছেন, তেমনি তারাও আপনাকে বুঝতে শিখছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,নিজেকে হারিয়ে ফেলা নয়। মানিয়ে নেওয়া মানে নিজের পরিচয় ভুলে যাওয়া না, বরং নিজের ভদ্রতা, সহনশীলতা আর ভালো ব্যবহার দিয়ে জায়গা করে নেওয়া। অনেক সময় চুপ থাকা জেতার মতো, আবার অনেক সময় বিনয়ের সাথে নিজের কথা বলা প্রয়োজন। এই ব্যালান্সটাই আসল।
যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, সেটাকে বড় না করে ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করুন। মনে রাগ জমিয়ে রাখলে সম্পর্ক ভারী হয়ে যায়।
কিন্তু ক্ষমা আর বোঝাপড়ার মন থাকলে কঠিন সম্পর্কও একসময় সহজ হয়ে যায়।
একটা কথা হলো আপনি একা নন। প্রায় প্রতিটি মেয়েই এই পথটা অতিক্রম করে। কেউ দ্রুত মানিয়ে নেয়, কেউ সময় নেয়।এটাই স্বাভাবিক।
নিজেকে সময় দিন, নিজের প্রতি সহানুভূতিশীল থাকুন। আপনি যতটা ভাবছেন, তার চেয়েও বেশি শক্ত আপনি। একদিন এই চ্যালেঞ্জটাই আপনার আত্মবিশ্বাসের গল্প হয়ে উঠবে।
পরিবারের ভেতরে অপ্রকাশিত দ্বন্দ :
পরিবারের ভেতরে অপ্রকাশিত দ্বন্দ, এটা এমন এক বাস্তবতা, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কগুলোকে ধীরে ধীরে ক্লান্ত করে দেয়। কথা না বলা, অভিমান জমে থাকা, ভুল বোঝাবুঝি সব মিলিয়ে এক ধরনের নীরব দূরত্ব তৈরি হয়।
বাস্তব কিছু সমস্যা একটু খোলাখুলি দেখি,
অনেক সময় ছোট ছোট কষ্টগুলো কেউ প্রকাশ করে না। “এতে আর বলার কি আছে”এই ভাবনা থেকেই জমতে থাকে অভিমান।
যেমন, বউ মা ভাবে আমার কথায় কেউ গুরুত্ব দিল না।, নিজের অবদান অস্বীকার হওয়া এই বিষয়গুলো ধীরে ধীরে ভেতরে ক্ষত তৈরি করে।
আরেকটা বড় সমস্যা হলো বউ শাশুড়ী র ভুল বোঝাবুঝি।
কেউ হয়তো খারাপ উদ্দেশ্যে কিছু বলেনি,
কিন্তু অন্যজন সেটা অন্যভাবে নিয়েছে। কথা পরিষ্কার না হওয়ায় দূরত্ব বাড়ে, অথচ দুজনই ভাবে
“সে কেন বুঝলো না!”
তৃতীয়ত,
তুলনা আর প্রত্যাশা। আমাদের সমাজে একটা কমন প্রবলেম হলো শাশুড়ী রা সবসময়ই নিজের বউকে অন্যের বউ এর সাথে তুলনা করে।
“ও এমন, তুমি কেন পারো না?”
এই ধরনের কথা অজান্তেই সম্পর্কের মধ্যে চাপ তৈরি করে। প্রত্যাশা পূরণ না হলে হতাশা জন্মায়, আর সেই হতাশাই দ্বন্দে রূপ নেয়।
এখন প্রশ্ন,
সমাধানকোথায়?
প্রথমত, নীরবতা সবসময় সমাধান নয়। কখনো কখনো ভালোবাসা দিয়ে, শান্তভাবে নিজের অনুভূতিটা প্রকাশ করা দরকার। অভিযোগ নয়, বোঝানোর চেষ্টা এই পার্থক্যটাই সম্পর্ক বাঁচায়।
দ্বিতীয়ত, শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা অনেক সময় উত্তর দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য না।
কিন্তু একজন মানুষ যখন সত্যিকারে শোনা অনুভব করে, তখন তার মন নরম হয়ে যায়।
তৃতীয়ত, একটু ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। পরিবারে যারা ছোট ননদ, দেবর থাকে তাদের আবদার টা সবসময়ই একটু আহ্লাদী হয়।এদের বুদ্ধিমত্তা দিয়ে আর একটু ভালবাসা দিয়ে ম্যানেজ করার টেক্নিক শিখে নিন।
সবকিছু নিজের মতো হবে এটা বাস্তব না।
কিছু জায়গায় মানিয়ে নেওয়া, কিছু জায়গায় ছেড়ে দেওয়া এই ভারসাম্যটাই শান্তি এনে দেয়।
সবশেষে মনে রাখবেন,
প্রতিটি পরিবারের ভেতরেই কিছু না কিছু অপ্রকাশিত দ্বন্দ থাকে। পার্থক্য শুধু এটুকু, কেউ সেটাকে জমিয়ে রাখে, আর কেউ ভালোবাসা দিয়ে ধীরে ধীরে খুলে দেয়।
আপনি যদি সেই মানুষটা হতে পারেন, যে অভিযোগ না করে সমাধানের পথ খোঁজে,তাহলে পরিবার শুধু টিকে থাকবে না, বরং আরও শক্ত হয়ে উঠবে।
নীরব দ্বন্দ ভাঙার প্রথম পদক্ষেপ হতে পারে আপনার একটি নরম, সত্যি আর সম্মানজনক কথা।
বিয়ের পর একটি মেয়ের জীবনে সবচেয়ে সংবেদনশীল সম্পর্কগুলোর মধ্যে একটি হলো শাশুড়ীর সাথে সম্পর্ক। অনেক সময় এই সম্পর্কটা অজান্তেই আমরা নস্ট করে ফেলি।
অথচ একটু দৃষ্টিভঙ্গি বদলালেই সম্পর্ক গুলো হতে পারে সবচেয়ে শক্তিশালী সাপোর্ট সিস্টেম।
শাশুড়ীকে যদি “অন্য কেউ” না ভেবে “নিজের মা” হিসেবে ভাবা যায়, তাহলে অনেক সমস্যা সহজ হয়ে যায়।
"শাশুড়ী কখনো মা হতে পারে না।"
মায়ের মতোই তিনি হয়তো কখনো বকেন, কখনো রাগ করেন, কিন্তু তার মাঝেও থাকে নিজের জায়গা থেকে একটা ভালো চাওয়ার চেষ্টা।
তাই ঝগড়া বা প্রতিক্রিয়া দেখানোর আগে একবার ভাবুন“এটা যদি আমার নিজের মা বলতেন, আমি কীভাবে নিতাম?”
আপনার কষ্ট, আপনার যুক্তি সবকিছু শান্তভাবে বলুন।
অনেক সময় মানুষ রাগে কথা বলে, কিন্তু শান্ত আচরণ তাকে নিজেই নিজের ভুল বুঝতে সাহায্য করে।
তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে,
সবসময় সবকিছু বুঝিয়ে বলা সম্ভব হয় না।
কেউ যদি অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে ওঠে, তখন প্রতিটি কথার জবাব দেওয়ার দরকার নেই।
কখনো কখনো “ইগ্নোর” করাটাই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া।
এতে আপনি নিজেকে মানসিকভাবে বাঁচাতে পারবেন, এবং পরিস্থিতিও অযথা খারাপ হবে না।
একই সাথে, স্বামীর সাথে সম্পর্কটা হওয়া উচিত সবচেয়ে খোলামেলা।
অনেকেই ভাবেন,
“বললে ঝামেলা বাড়বে”,কিন্তু চেপে রাখলে সেই ঝামেলাই একসময় বিস্ফোরণ হয়ে বের হয়।
তাই নিজের অনুভূতি, কষ্ট, প্রত্যাশা,সবকিছু স্বামীর সাথে শেয়ার করুন।
তাকে দোষারোপ না করে, বরং তাকে আপনার পাশে একজন সঙ্গী হিসেবে দাঁড়ানোর সুযোগ দিন।
একসাথে বসে আলোচনা করলে অনেক জটিল সমস্যারও সহজ সমাধান বের হয়ে আসে।
অর্থনৈতিক সংকট কিভাবে পরিবার ভাঙে:
সম্পর্ক যদি শুধুই দায়িত্ব আর নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেখানে ভালোবাসা ধীরে ধীরে কমে যায়।
ওই যে কথায় আছে না,"অর্থ সকল অনর্থের মূল।"
আসলেই কথাটা সত্য।
অভাব যখন দরজা দিয়ে ঢোকে ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।
কিভাবে? আসুন আলোচনা করি,
অর্থনৈতিক সংকট শুধু টাকার সমস্যা না,এটা ধীরে ধীরে সম্পর্কের ভেতরে চাপ, হতাশা আর দূরত্ব ঢুকিয়ে দেয়। আজকের বাস্তবতায় বিষয়টা আরও স্পষ্ট, কারণ জীবনযাত্রার খরচ বাড়ছে, কিন্তু সবার আয় সেইভাবে বাড়ছে না। ফলে টাকার টানাপোড়েন থেকে শুরু হয় মানসিক টানাপোড়েন।
আপনি যখন চাহিদা অনুযায়ী জোগান দিতে না পারবেন সমস্যা র শুরু সেখান থেকেই।
যেমন,
১/আয়-ব্যয়ের অসমতা ও মানসিক চাপ
বর্তমানে নিত্যপণ্যের দাম, ভাড়া, চিকিৎসা,সবকিছুই বাড়ছে। কিন্তু সংসারের আয় যদি সেই হারে না বাড়ে, তখন প্রতিদিনের হিসাবটাই একটা চাপ হয়ে দাঁড়ায়। এই চাপ অনেক সময় রাগে, খিটখিটে আচরণে রূপ নেয়। ছোট বিষয় নিয়েও ঝগড়া হয়, কারণ ভিতরে জমে থাকে আর্থিক অস্থিরতা।
২/“দায়িত্ব কার বেশি?
ভাই?বোন?নাকি স্বামির?নাকি স্ত্রি?
এই অদৃশ্য লড়াই
অনেক পরিবারে এখন দুইজনই আয় করে,
দুই ভাই অথবা ভাই বোন।
অথবা স্বামী স্ত্রী দুজন একসাথে।
আবার অনেক জায়গায় একজনের উপর পুরো দায়িত্ব।
তখন তুলনা শুরু হয়“আমি এত করছি, তুমি কি করছ?”
এই অদৃশ্য প্রতিযোগিতা সম্পর্ককে দুর্বল করে দেয়। সম্মান কমে গেলে ভালোবাসাও ধীরে ধীরে কমে যায়।
৩/ঋণ ও কিস্তির ফাঁদ
ক্রেডিট কার্ড, লোন, ইএমআই,
এই জিনিসগুলো অনেক সময় সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে চাপ বাড়ায়। কিস্তি মেটাতে গিয়ে যখন বারবার হিমশিম খেতে হয়, তখন সম্পর্কেও ক্লান্তি চলে আসে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ভয় তৈরি করে।
ভ
৪/সোশ্যাল মিডিয়ার তুলনা
আজকাল ফেসবুক, ইনস্টাগ্রামে অন্যদের জীবন দেখে নিজের বাস্তবতাকে ছোট মনে হয়। কেউ নতুন গাড়ি কিনছে, কেউ ঘুরতে যাচ্ছে, এইসব দেখে নিজের সংসারের সীমাবদ্ধতা নিয়ে হতাশা বাড়ে। অজান্তেই সঙ্গীর উপর চাপ পড়ে“ওরা পারছে, আমরা কেন পারছি না?”
এমন নেগেটিভ চিন্তা ভাবনা পরিবারের ভাংনের প্রথম কড়া নাড়ে।
তাহলে সম্পর্ক বাঁচানোর পথ কোথায়?
সবার আগে,
টাকাকে সমস্যা হিসেবে দেখুন, মানুষকে না।
আপনার সঙ্গী আপনার কম্পিটেটর না।
আপনার টিমমেট।
দুজন মিলে সমস্যা মোকাবিলা করলে চাপ অর্ধেক হয়ে যায়।
এরপর,
খোলামেলা আলোচনা করুন।
কত আয়, কোথায় খরচ এই বিষয়গুলো লুকিয়ে না রেখে একসাথে প্ল্যান করলে ভুল বোঝাবুঝি কমে।
এট দ্যা লাস্ট,
ছোট সুখগুলোকে গুরুত্ব দিন।
সব সুখ টাকার উপর নির্ভর করে না। একসাথে সময় কাটানো, মানসিক সাপোর্ট এইগুলোই কঠিন সময়ে সম্পর্ককে টিকিয়ে রাখে।
লাস্ট বাট নট দ্যা লিস্ট, তুলনা বন্ধ করুন।
প্রত্যেক পরিবারের বাস্তবতা আলাদা।
অন্যের “হাইলাইট” দেখে নিজের “রিয়েলিটি” বিচার করলে শুধু হতাশাই বাড়ে।
একটা বাস্তব কথা কি জানেন?
অর্থনৈতিক সংকট সম্পর্ক ভাঙে না, ভাঙে তখনই যখন দুজন মানুষ একে অপরের পাশে দাঁড়ানো বন্ধ করে দেয়।
ভাই বোনের সম্পর্কে টান পোড়ন :
ভাই বোনের সম্পর্কটা সাধারণত সবচেয়ে নিরাপদ আশ্রয়গুলোর একটা। কিন্তু সম্পদ ভাগাভাগির প্রসঙ্গ এলেই সেই সম্পর্কেই টান পড়তে দেখা যায়।
অনেক সময় নীরবে, আবার কখনো প্রকাশ্য দ্বন্দে।
এটা অস্বীকার করার কিছু নেই।এই জায়গাটা খুব সংবেদনশীল।
কেন এমন টানাপোড়ন হয়?
১. “কে কত পেল” এই হিসাব
যখন সম্পদ বণ্টনের সময় আসে, তখন অনেকেই মনে করে,আমি কম পেলাম, ও বেশি পেল। এই তুলনাটা যত বাড়ে, সম্পর্ক তত ক্ষয়ে যায়।
২. অভিমান জমে থাকা পুরনো ইতিহাস
শুধু সম্পদ নয়, ছোটবেলার অভিজ্ঞতা, কে বেশি আদর পেয়েছে, কে বেশি দায়িত্ব নিয়েছে,এই পুরনো হিসাবও হঠাৎ সামনে চলে আসে। তখন বিষয়টা শুধু জমি বা টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না।
৩. তৃতীয় পক্ষের প্রভাব
অনেক সময় আত্মীয়স্বজন বা বাইরের মানুষ ইন্ধন দেয়“তুমি ঠকছো”, “ওরা সুযোগ নিচ্ছে”এই কথাগুলো আগুনে ঘি ঢালে।
৪. স্পষ্টতা না থাকা
মা-বাবা জীবিত থাকাকালীন যদি সম্পদ বণ্টন নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত বা লিখিত কিছু না থাকে, তখন পরে ভুল বোঝাবুঝি তৈরি হয়।
৫. আর্থিক চাপ
কেউ হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল, কেউ শক্তিশালী এই পার্থক্য থেকেও দ্বন্দ তৈরি হয়। একজন ভাবে“আমার বেশি দরকার”, আরেকজন ভাবে“আমার অধিকার বেশি”।
কখন এই সমস্যা বেশি দেখা যায়?
বাবা-মা মারা যাওয়ার পর সম্পদ ভাগাভাগির সময়
কেউ আলাদা হয়ে গেলে বা আলাদা সংসার শুরু করলে
জমি/বাড়ি বিক্রি বা হস্তান্তরের সময়
আর্থিক সংকটের সময়, যখন টাকার প্রয়োজন বেশি থাকে
কিভাবে সম্পর্কটা বাঁচানো যায়?
১. খোলামেলা ও সময়মতো আলোচনা
চুপ থেকে সিদ্ধান্ত নেওয়া নয়। সবাইকে নিয়ে বসে পরিষ্কারভাবে কথা বলা জরুরি।
কে কি চায়, কেন চায় শোনা এবং বোঝা।
দুটোই দরকার।
২. লিখিত ও ন্যায়সংগত বণ্টন
সম্ভব হলে আইনগতভাবে পরিষ্কার করে নেওয়া ভালো।
৩. সম্পর্ককে সম্পদের উপরে রাখার মানসিকতা
একটু ছাড় দেওয়া অনেক সময় বড় ক্ষতি বাঁচায়।
মনে রাখতে হবে,
সম্পদ হারালে আবার পাওয়া যায়, কিন্তু সম্পর্ক ভেঙে গেলে তা জোড়া লাগানো কঠিন।
৪. তৃতীয় পক্ষের নেতিবাচক প্রভাব এড়ানো
সবাই ভালো পরামর্শ দেয় না। বাইরের কথা শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজেরা বোঝাপড়া করা জরুরি।
৫. সহানুভূতি ও বাস্তবতা
যে ভাই বা বোন আর্থিকভাবে দুর্বল, তার দিকটাও ভাবা দরকার। আবার নিজের অধিকারও পুরোপুরি ছেড়ে দেওয়া নয়। ভারসাম্যটাই গুরুত্বপূর্ণ।
শেষ কথা
ভাই–বোনের সম্পর্ক কোনো কাগজে লেখা চুক্তি না—এটা স্মৃতি, অনুভূতি আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। সম্পদ ভাগাভাগি সেই বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমাদেরই।আমরা কি টাকার জন্য সম্পর্ক হারাব, নাকি সম্পর্ক বাঁচিয়ে সমাধান খুঁজব?
সিদ্ধান্ত আপনার।
একটু ধৈর্য, একটু বোঝাপড়া, আর একটু বড় মন,এই তিনটাই পারে টানাপোড়নকে আবার ভালোবাসায় ফিরিয়ে আনতে।
যৌথ পরিবার বনাম একক পরিবার কোনটা টেকসই :
যৌথ পরিবার নাকি একক পরিবার,কোনটা বেশি টেকসই?
সোজা উত্তর দিলে ভুল হবে।
বাস্তবতা হলো,
দুটোরই শক্তি আছে, আবার চ্যালেঞ্জও আছে। টেকসই হয় সেই পরিবার, যেখানে বোঝাপড়া, সম্মান আর নমনীয়তা থাকে।ফর্ম্যাট যাই হোক না কেন।
বর্তমান প্রেক্ষাপটে যুক্তিগুলো দেখি,
*যৌথ পরিবারের শক্তি:
সমর্থনের শক্ত ভিত্তি
অসুস্থতা, সন্তান লালন-পালন বা জরুরি পরিস্থিতিতে একসাথে অনেক হাত পাওয়া যায়। মানসিক সাপোর্টও বেশি থাকে।
*খরচ ভাগাভাগি:
ভাড়া, খাবার, ইউটিলিটি,সব মিলিয়ে ব্যয় কমে। অর্থনৈতিক চাপ কিছুটা হালকা হয়।
*সন্তানের সামাজিক শেখা:
দাদা-দাদি/নানা-নানীর সাথে বড় হলে মূল্যবোধ, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন শক্ত হয়।
*একাকিত্ব কম:
সবসময় কেউ না কেউ পাশে থাকে,এটা মানসিকভাবে বড় শক্তি।
যৌথ পরিবারের চ্যালেঞ্জ
*ব্যক্তিগত স্বাধীনতার সীমাবদ্ধতা,
নিজের মতো সিদ্ধান্ত নেওয়া বা স্পেস পাওয়া কঠিন হতে পারে।
*মতভেদের সংঘর্ষ,
অনেক মানুষ মানে অনেক মত ছোট বিষয়ও বড় হয়ে যেতে পারে।
*গোপন দ্বন্দ,
সরাসরি না বললেও ভেতরে ভেতরে অভিমান জমে থাকতে পারে।
একক পরিবারের শক্তি:
স্বাধীনতা ও দ্রুত সিদ্ধান্ত
নিজের জীবন নিজের মতো সাজানো সহজ। সিদ্ধান্ত নিতে অন্যের অনুমতির দরকার কম।
কম দ্বন্দ, বেশি নিয়ন্ত্রণ
মানুষ কম, তাই সংঘর্ষের সম্ভাবনাও কম।
নিজেদের নিয়মে চলা যায়।
*দাম্পত্যে ফোকাস,
স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও সময় দেওয়ার সুযোগ বেশি থাকে।
# একক পরিবারের চ্যালেঞ্জ,
সমর্থনের অভাব
অসুস্থতা বা সন্তানের দেখভালে সব দায়িত্ব নিজের কাঁধে পড়ে।
#অর্থনৈতিক চাপ,
সব খরচ একাই বহন করতে হয়, যা অনেক সময় চাপ তৈরি করে।
#একাকিত্ব
বিশেষ করে গৃহিণী বা শিশুদের জন্য একাকিত্ব বড় সমস্যা হতে পারে।
বর্তমান বাস্তবতায় কোনটা বেশি টেকসই?
আজকের যুগে
“একটাই সেরা”এমন কোনো উত্তর নেই।
তবে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে,
শহুরে জীবন, চাকরি, স্থান পরিবর্তন।
এই কারণে একক পরিবার বাড়ছে
কিন্তু মানসিক ও অর্থনৈতিক চাপে অনেকেই আবার যৌথ পরিবারের সাপোর্ট খুঁজছে।
#তাই এখন সবচেয়ে টেকসই মডেল হচ্ছে:
"ব্যালান্সডপরিবার"
যেখানে
একসাথে থেকেও ব্যক্তিগত স্পেসকে সম্মান দেওয়া হয়।
আলাদা থেকেও সম্পর্ক ও দায়িত্ব অটুট রাখা হয়।
পজিটিভ থট হলো,
পরিবারের ধরন নয়, পরিবারের মানুষই আসল শক্তি।
আপনি যৌথ পরিবারে থাকুন বা একক।
যদি সেখানে সম্মান, সহানুভূতি আর কথা বলার জায়গা থাকে, তাহলে সেই পরিবারই সবচেয়ে টেকসই।
"এক ছাদের নিচে থাকাই "
পরিবার না।
এক হৃদয়ের বন্ধনে থাকা সেটাই সত্যিকারের পরিবার।
ইশরাত জাহান ইনা