অটো
লোনে অগ্রাধিকারভিত্তিক সেবা প্রদানে ব্যাংক এশিয়া ও র্যাংগস্ লিমিটেড-এর মধ্যে
কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
বাংলাদেশে মিতশুবিশি গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক র্যাংগস্ লিমিটেড-এর
সাথে একটি অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ চুক্তির
আওতায় ব্যাংক এশিয়া মিতশুবিশি ব্রান্ডের গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের আকর্ষণীয়
ও সহজলভ্য অটো লোন সুবিধা প্রদান করবে,
যা
গ্রাহকদের জন্য সহজপ্রাপ্য সেবা নিশ্চিত করবে।
২২ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক
এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাব সৈয়দ জুলকার নাইন ও
র্যাংগস লিমিটেড- এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোহাম্মদ হামদুর রহমান সায়মন নিজ
নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে।
এই অংশীদারিত্ব রিটেইল ব্যাংকিং খাতে অগ্রাধিকারভিত্তিক ও উন্নত সেবা প্রদানে
ব্যাংক এশিয়ার অঙ্গীকারের প্রতিফলন।