সূচকের পতনে কমেছে লেনদেন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬

সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। সেই সাথে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮২২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯ টি কোম্পানির, বিপরীতে ২৮৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

sidebar ad