সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিটল ইন্সুরেন্স পিএলসি।
ডিএসই
সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির
শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এর ফলে
কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। তালিকার ৩য় স্থানে থাকা এপেক্স
ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৩ শতাংশ।
আজ দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডি ল্যাম্পস, এপেক্স স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল,
বেক্সিমকো, সেনা ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ এবং এপেক্স ট্যানারি।