ইউরোমানি অ্যাওয়ার্ডস ২০২৬-এ 'বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক' স্বীকৃতি পেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬

ইউরোমানি অ্যাওয়ার্ডস ২০২৬-এ 'বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক' স্বীকৃতি পেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬-এ 'বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক' হিসেবে স্বীকৃতি পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্যাংকের সুনির্দিষ্ট ডিজিটাল কৌশল, ব্যাংকিং খাতে সফল বাস্তবায়ন এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই স্বীকৃতি অর্জন যা ব্যাংকটিকে সৃজনশীলতায় উৎকর্ষ অর্জনে প্রেরণা জোগাবে । খুচরা গ্রাহক, এসএমই এবং কর্পোরেট ব্যাংকিং খাতে আধুনিক আর্থিক পণ্য, সেবা বিতরণ ব্যবস্থা এবং সহজ ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট ও ব্যাংক উভয়ের ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করায় ইউরোমানি এমটিবিকে এই মূল্যায়নে বিজয়ী ঘোষণা করে।


sidebar ad