মোবাইল ক্যামেরায় গল্প বললেই মিলতে পারে পাঁচ তারকা হোটেলে ডিনারসহ নানা পুরস্কার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজের চারপাশে দেখা কোনো গল্প কি অন্যকে অনুপ্রাণিত করতে পারে? জীবনসংগ্রাম, সাফল্য, স্বপ্নপূরণের চেষ্টা, আনন্দ-বিষাদের মুহূর্ত কিংবা বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্য—এমন গল্প মোবাইল ক্যামেরায় ধারণ করে অংশ নেওয়া যাবে ‘রোদসী VIDEO STORY 2026’ প্রতিযোগিতায়।


‘তোমার ক্যামেরায় তোমার গল্প’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোদসী আয়োজন করেছে ব্যতিক্রমী এই ভিডিও প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ক্যামেরা নয়; গল্প বলার দৃষ্টিভঙ্গিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হলে থাকছে আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে রয়েছে পাঁচ তারকা হোটেলে ডিনার, সুন্দর কোনো রিসোর্টে থাকার সুযোগ, এক দিনের সিটি ট্যুরসহ পুরস্কার বেছে নেওয়ার সুযোগ। মোট ১০ জন বিজয়ীর জন্য থাকছে এসব পুরস্কার।


যেভাবে অংশ নেওয়া যাবে


প্রতিযোগিতায় অংশ নিতে মোবাইল ফোনে ১ থেকে ৩ মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি হতে পারে প্যাকেজ, সাক্ষাৎকার কিংবা নিজের পছন্দের অন্য কোনো উপস্থাপনায়।


একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ভিডিও জমা দিতে পারবেন। ভিডিও পাঠাতে হবে rodosheevideocontest2026@gmail.com ঠিকানায়। ই-মেইলের সঙ্গে অবশ্যই প্রতিযোগীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।


আয়োজকদের মতে, ভিডিওর বিষয় নির্বাচনে রয়েছে উন্মুক্ত সুযোগ। নিজের এলাকার কোনো মানুষের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী সাফল্য, স্বপ্নপূরণের চেষ্টা, আনন্দের কোনো মুহূর্ত কিংবা বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্য—যেকোনো ইতিবাচক ও অর্থবহ গল্পই হতে পারে ভিডিওর বিষয়।


বড় ক্যামেরা নয়, বড় গল্প চাই


বর্তমান সময়ে স্মার্টফোনের ক্যামেরা মানুষের গল্প বলার সুযোগকে আরও সহজ করে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের চোখে দেখা গল্প তুলে ধরতেই এই আয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ও নতুন ভিডিও নির্মাতাদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি সমাজের নানা প্রান্তের অনুপ্রেরণাদায়ক গল্প সামনে নিয়ে আসার লক্ষ্য রয়েছে।


আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, একটি সাধারণ মোবাইল ফোন দিয়েই তৈরি হতে পারে অসাধারণ একটি গল্প। তাই দামি ক্যামেরা বা বড় আয়োজনের চেয়ে গল্পের বিষয়, উপস্থাপন ও মানুষের সঙ্গে তার সংযোগকেই গুরুত্ব দেওয়া হবে।


প্রতিযোগিতার সম্পূর্ণ নিয়ম, পুরস্কারের বিস্তারিত বিবরণ এবং অংশগ্রহণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে রোদসীর অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করতে বলা হয়েছে।


তাই আপনার চারপাশে যদি থাকে কোনো না-বলা গল্প, হাতে তুলে নিন মোবাইল ক্যামেরা। ধারণ করুন আপনার দেখা গল্প। কারণ আপনার মোবাইলের ক্যামেরায় ধরা একটি গল্পই হয়তো বদলে দিতে পারে আপনার অভিজ্ঞতা—সঙ্গে এনে দিতে পারে আকর্ষণীয় পুরস্কারও।


রোদসী VIDEO STORY 2026—তোমার ক্যামেরায় তোমার গল্প।

sidebar ad