কাজের জায়গা শুধু পেশাগত সম্পর্কের মঞ্চ এখানে প্রতিটি হাসি, প্রতিটি কথা আর প্রতিটি ঘনিষ্ঠতা নির্দিষ্ট সীমার ভেতরেই সুন্দর থাকে। কিন্তু যখন সেই সীমা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়, তখনই শুরু হয় অস্বস্তি, ভুল বোঝাবুঝি আর নীরব সতর্কতার সংকেত। ওয়ার্কপ্লেস রিলেশনশিপে ভারসাম্য হারালেই পেশাগত পরিবেশ বদলে যায় ব্যক্তিগত জটিলতার গল্পে।
ওয়ার্কপ্লেসে সীমা তৈরি করা মানে দূরত্ব তৈরি করা না।বরং সম্পর্ককে পরিষ্কার,নিরাপদ আর পেশাগত রাখা।শুরুটা হয় নিজের আচরণ থেকে।
প্রথমেই, যোগাযোগে শালীনতা ও পেশাদার টোন বজায় রাখা জরুরি।খুব ব্যক্তিগত কথা,অতিরিক্ত শেয়ারিং বা আবেগঘন আলাপ ধীরে ধীরে সীমা ঝাপসা করে দেয়।কাজের বাইরে কার সাথে কতটা যুক্ত হচ্ছেন এটা সচেতনভাবে নিয়ন্ত্রণ করা দরকার।
দ্বিতীয়ত, সময় ও প্রাইভেসির সীমা স্পষ্ট রাখা।অফিসের সময়ের পর বা ব্যক্তিগত স্পেসে সবসময় যোগাযোগ চালিয়ে যাওয়া অভ্যাস না বানানোই ভালো।
তৃতীয়ত,সহকর্মীর প্রতি সম্মান থাকলেও সবাইকে সবটা বলা বা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া থেকে নিজেকে দূরে রাখা।
পেশাগত সম্পর্ক মানেই নির্দিষ্ট একটা ফ্রেম।
সবশেষে,নিজের আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা।আমি কি পেশাগত সীমা অতিক্রম করছি?এই প্রশ্নটা নিজেকে করা সবচেয়ে শক্তিশালী অভ্যাস।
ওয়ার্কপ্লেসে কখন সতর্ক হতে হবে:
এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো নিজের ভেতরের অস্বস্তি আর আচরণের পরিবর্তন খেয়াল করা।কিছু স্পষ্ট সংকেত আছে,যেগুলো দেখলেই বুঝে নেওয়া ভালো সময় এসেছে একটু থামার।
যখন কোনো সহকর্মীর সাথে কথা না বললে অস্বস্তি লাগে,বা তার মনোভাবের উপর আপনার দিনটা নির্ভর করতে শুরু করে,এটা একটা বড় সতর্ক সংকেত।পেশাগত সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত আবেগে ঢুকে যাচ্ছে।
যদি দেখা যায় কাজের কথা ছাড়িয়ে ব্যক্তিগত বিষয় বেশি হচ্ছে,আর সেই কথাগুলো অন্যদের সামনে বলতে অস্বস্তি লাগে,তাহলে সীমা ইতিমধ্যেই ঝাপসা হয়ে গেছে।
আরেকটা লক্ষণ হলো, ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ভাবা।সে রিপ্লাই দিল কি না,কেমন টোনে কথা বলল,বা কেন একটু দূরে সরে গেল,এসব যদি মাথায় বেশি জায়গা নিতে শুরু করে,তাহলে বুঝতে হবে মানসিক জড়তা তৈরি হচ্ছে।
কখনো যদি কাজের পরিবেশের চেয়ে একজন নির্দিষ্ট মানুষের উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখনই সতর্ক হওয়া দরকার।সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো,পেশাগত সম্পর্ক যেন আপনার মানসিক স্থিরতা নষ্ট না করে।যেই জায়গায় আবেগ নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, সেখানেই একটু পিছিয়ে এসে নিজের সীমা আবার ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
ওয়ার্কপ্লেসে সম্পর্ক ঠিক রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর টিপস মাথায় রাখলে অনেক জটিলতা এড়ানো যায়,
প্রথমত,কাজ বনাম ব্যক্তিগত জীবন আলাদা করে রাখার অভ্যাস গড়ো। অফিসে কাজের কথা, আর বাইরে ব্যক্তিগত জীবন দুইটা লাইন মিশে গেলে গন্ডগোল শুরু হয়।
দ্বিতীয়ত, কমিউনিকেশন সবসময় পরিষ্কার ও প্রফেশনাল রাখো। ইমোশনাল টোন,ইঙ্গিত বা অতিরিক্ত ব্যক্তিগত আলাপ যত কম হবে, সম্পর্ক তত নিরাপদ থাকবে।
তৃতীয়ত, কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যেও না।সাপোর্ট নেওয়া ঠিক আছে, কিন্তু একজন ছাড়া চলবে না টাইপ মানসিকতা ক্ষতি করে।
চতুর্থত, সীমা টানার সাহস রাখো।কেউ যদি খুব ব্যক্তিগত দিকে ঢুকে পড়ে বা অস্বস্তি তৈরি করে,নরম কিন্তু স্পষ্টভাবে বিষয়টা এড়িয়ে যাওয়া শিখো।
আর শেষ কথা, নিজের আবেগকে নিয়মিত চেক করো।আমি কি প্রফেশনাল আছি?এই প্রশ্নটা মাঝে মাঝে নিজেকে করলে অনেক ভুল জায়গায় যাওয়া আটকায়।
ওয়ার্কপ্লেস রিলেশনশিপে সমস্যা দেখা দিলে সমাধানটা হলো,আবেগ নয়,বরং সচেতন নিয়ন্ত্রণ আর পরিষ্কার সীমারেখা।
প্রথম সমাধান হলো ডিস্ট্যান্স ঠিক করা।যেই সম্পর্কটা অস্বস্তি বা অতিরিক্ত আবেগ তৈরি করছে,সেখানে যোগাযোগ কমিয়ে ধীরে ধীরে আবার প্রফেশনাল লেভেলে ফিরিয়ে আনা দরকার।
দ্বিতীয়ত,কমিউনিকেশন রিসেট করা।ব্যক্তিগত টোন বাদ দিয়ে শুধু কাজভিত্তিক কথা বলা শুরু করো।এতে সম্পর্ক আবার স্বাভাবিক ফ্রেমে ফিরে আসে।
তৃতীয়ত, নিজের ফোকাস ফিরিয়ে আনা।কাজ, স্কিল ডেভেলপমেন্ট,লক্ষ্য এসবের দিকে মন দিলে অপ্রয়োজনীয় ইমোশনাল ডিপেন্ডেন্সি কমে যায়।
চতুর্থত, যদি পরিস্থিতি জটিল হয়,তৃতীয় পক্ষ বা ম্যানেজমেন্টের সাহায্য নেওয়া যেতে পারে।কিন্তু সেটা ভদ্রতা ও প্রফেশনালিজম বজায় রেখে।
সবশেষে, নিজের কাছে সত্যি থাকা জরুরি আমি কি সীমা হারিয়ে ফেলছি?এই প্রশ্নের সৎ উত্তরই অনেক সমস্যার সমাধান শুরু করে দেয়।
লেখা: ইশরাত জাহান ইনা