সম্পর্ক টিকিয়ে রাখার মূলমন্ত্র কী?

প্রকাশ: ২১ জুন ২০২৬

সম্পর্ক টিকিয়ে রাখার মূলমন্ত্র কী?

কখনো কখনো সংসারে ভালোবাসা থাকেও, কিন্তু কথার আঘাতে মন ভেঙে যায়।কারণ মানুষ শুধু ভালোবাসা চায় না,প্রিয় মানুষের কাছে নিজের সম্মানটাও খুঁজে।স্বামী-স্ত্রী যখন একে অপরকে ছোট না করে, বুঝতে শেখে,মূল্য দিতে শেখে,তখনই সম্পর্কটা শুধু সংসার নয়, শান্তির আশ্রয় হয়ে ওঠে।


সম্পর্কে সম্মান হলো সেই নীরব ভালোবাসা,যেটা চিৎকার করে প্রকাশ করতে হয় না।আচরণেই বোঝা যায়।ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু সম্মান সেই মানুষটাকে হৃদয়ে জায়গা দেয়।যেখানে সম্মান থাকে, সেখানে অপমানের ভয় থাকে না,কথা কাটাকাটি হলেও সম্পর্ক ভেঙে যায় না।আর যেখানে সম্মান হারিয়ে যায়,সেখানে ধীরে ধীরে ভালোবাসাও ক্লান্ত হয়ে পড়ে।স্বামী-স্ত্রীর সম্পর্কে 


সম্মান মানে, একে অপরের অনুভূতি, মতামত, কষ্ট আর আত্মমর্যাদার মূল্য দেওয়া।

কারণ দিনের শেষে মানুষ তার কাছেই শান্তি খুঁজে,

যে তাকে ভালোবাসার পাশাপাশি সম্মানও দেয়।



স্বামী-স্ত্রীর সম্পর্কে সম্মান হলো সেই ভিত,যার উপর পুরো সংসার দাঁড়িয়ে থাকে।ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, তাহলে ছোট ছোট কথা বড় আঘাতে পরিণত হয়।

একজন আরেকজনকে “মানুষ” হিসেবে মূল্য দিতে পারাই এখানে আসল কথা।একজনের অনুভূতি, মতামত আর কষ্টকে গুরুত্ব দেওয়া।কারণ ভালোবাসা শুধু টেনে ধরে,কিন্তু সম্মান সম্পর্ককে টিকিয়ে রাখে, ভাঙতে দেয় না।



স্বামী–স্ত্রীর সম্পর্কে সম্মান ধরে রাখতে কিছু জরুরি টিপস:

#একে অপরকে ছোট করে কথা না বলা,বিশেষ করে ঝগড়ার সময়ও শব্দের প্রতি খেয়াল রাখা।

“তুমি” না বলে “আমরা” ভাবনা তৈরি করা।দল হয়ে চলা

ছোট ছোট কাজের জন্যও ধন্যবাদ বলা,কৃতজ্ঞতা দেখানো।


#একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া,একপেশে সিদ্ধান্ত না নেওয়া।

রাগের সময় তৎক্ষণাৎ উত্তর না দিয়ে একটু সময় নেওয়া।


#ব্যক্তিগত সীমা ও আত্মসম্মানকে সম্মান করা

অন্যদের সামনে সঙ্গীকে হেয় না করা।


#ভালোবাসা সম্পর্ক শুরু করে, কিন্তু সম্মানই সেই সম্পর্ককে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে।



ভালোবাসা যতই গভীর হোক,সম্মান ছাড়া তা টিকে না।স্বামী-স্ত্রী যখন একে অপরকে হৃদয় দিয়ে সম্মান করতে শেখে, তখনই সম্পর্কটা শুধু দায়িত্ব নয়,একটা শান্ত, নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।


লেখা: ইশরাত জাহান ইনা 

sidebar ad