'Don't Believe Everything You Think' বইটির মূল কথা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬

'Don't Believe  Everything You Think'  বইটির মূল কথা

তাসনুভা হায়দার


Brown Coffee Roasters- ডুপ্লেক্স কফি শপে 'Don't Believe  Everything You Think - Josheph Nguyen!' পাতলা এই বইটা শেলফ থেকে নিয়ে উল্টাচ্ছিলাম। এত অল্প কথায় চমৎকার বোঝাপড়ার বই কমই আছে।  বইয়ের সামারি অতিকথন মনে হলেও গুরুত্বপূর্ণ ও পিসফুল... শুধু শুধু হাওয়ার উপর ভেসে এইসব লেখা হয়নি৷ লেখকরা নিজস্ব ব্যক্তিগত নানা অভিজ্ঞতার সাথে গুরু, মনীষীর দর্শনের ভিতর দিয়ে গিয়েই একটা জার্নির  ফলশ্রুতি হল এসব লেখা৷ শুধুমাত্র এখন না, যুগে যুগে এসব লেখা ( নিতে পারলে) আলো হয়ে, আশ্রয় হয়ে, শান্তির  দিশারী  হয়ে পাশে থেকেছে।


বইটির মূল দর্শন হলো: 'আমাদের কষ্টের মূল কারণ সবসময় বাইরের ঘটনা নয়; বরং সেই ঘটনা নিয়ে আমরা যে চিন্তা তৈরি করি এবং সেই চিন্তাকে সত্য বলে বিশ্বাস করি'। 

বইটির মূল কথাগুলো:


১. Thought আর Truth এক জিনিস নয়


মনে একটি চিন্তা এসেছে মানেই সেটি সত্য নয়।


যেমন: “সে আমাকে এড়িয়ে যাচ্ছে”, এটি একটি interpretation, প্রমাণিত সত্য নয়।


২. আমরা চিন্তার সঙ্গে অতিরিক্ত পরিচিত হয়ে যাই


একটি চিন্তা আসে , আমরা সেটিকে বিশ্বাস করি ,তার ওপর emotion তৈরি হয়, emotion থেকে reaction, তারপর আরও চিন্তা।


এভাবেই suffering-এর একটি cycle তৈরি হয়।


৩. প্রত্যাশা অনেক সময় কষ্ট তৈরি করে


 “সে এমন করবে”, “সে আমাকে বুঝবে”, “আমার সঙ্গে এমন আচরণ করা উচিত” এই ‘should’ এবং expectation-গুলো বাস্তবতার সঙ্গে না মিললে কষ্ট তৈরি হয়।


৪. চিন্তা থামানো নয়, চিন্তার প্রতি attachment কমানো


বইটির একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, মনের সব চিন্তা নিয়ন্ত্রণ করতে হবে না, বরং চিন্তাকে আসতে দেওয়া এবং তাকে সত্য হিসেবে আঁকড়ে না ধরা।


৫. শান্তি বাইরে থেকে আসে না


বইটি বারবার consciousness বা অন্তর্গত awareness-এর দিকে নিয়ে যায়। বাইরের মানুষ, পরিস্থিতি বা অর্জন আমাদের স্থায়ী শান্তি দিতে পারে না, কারণ সেগুলো পরিবর্তনশীল।


আমরা অনেক সময় মানুষ বা পরিস্থিতির কারণে যতটা কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পাই সেগুলোকে নিয়ে নিজের তৈরি গল্পে।


তাই সব চিন্তার উত্তর খুঁজতে নেই।


কিছু চিন্তাকে শুধু দেখতে হয়— বিশ্বাস না করে।


ঢাকা/টিএ

sidebar ad