ব্যাংক এশিয়া ও বিটিআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


ব্যাংক এশিয়া ও বিটিআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ হোম লোন সুবিধা নিশ্চিতে ব্যাংক এশিয়া ও বিটিআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 

অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া পিএলসি এবং বিল্ডিং টেকনোলজি এন্ড আইডিয়াজ (বিটিআই) লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষে এ অংশীদারিত্বের আওতায় আরও থাকছে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ

 

২৮ জুলাই ২০২৬ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাব সৈয়দ জুলকার নাইন এবং বিটিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর- মার্কেটিং জনাব মাশরুর হাসান মিম। 

 

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের আবাসন ঋণ গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে এবং ব্যক্তি ও পরিবারের মানসম্মত আবাসনের স্বপ্নপূরণে সহায়ক হবে। পাশাপাশি, এর মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা দেশের আবাসন ও আর্থিক সেবা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে

 

sidebar ad