নারীর আত্মনির্ভরশীলতা মানে স্বার্থপরতা নয় স্বাধীনতা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬

নারীর আত্মনির্ভরশীলতা মানে তার সাহস, শক্তি। ছবি: সংগৃহীত
নারীর আত্মনির্ভরশীলতা মানে তার সাহস, শক্তি। ছবি: সংগৃহীত

আত্মনির্ভরতার অর্থ হলো নিজের শিক্ষা, আয়, সিদ্ধান্ত এবং প্রয়োজনের ক্ষেত্রে অন্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না থাকা। 



আর স্বার্থপরতা হলো নিজের লাভের জন্য অন্যের অধিকার, অনুভূতি বা প্রয়োজনকে উপেক্ষা করা। এই দুটি এক জিনিস নয়। বরং একজন আত্মনির্ভর নারী নিজের মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতন থাকেন।



প্রয়োজনে পরিবারকেও অর্থনৈতিক ও মানসিকভাবে সহযোগিতা করতে পারেন। অন্যায় বা নির্যাতন মেনে নিতে বাধ্য হন না। নিজের স্বপ্নের পাশাপাশি পরিবারের দায়িত্বও পালন করতে পারেন।



তবে যেকোনো মানুষ নারী বা পুরুষ যদি শুধু নিজের সুবিধার কথা ভেবে অন্যদের প্রতি দায়িত্ব একেবারেই অস্বীকার করেন, তখন তাকে স্বার্থপর বলা যেতে পারে। 



সেটি আত্মনির্ভরতার কারণে নয়, ব্যক্তির আচরণের কারণে। একটি কথা মনে রাখা ভালো আত্মনির্ভরতা মানুষকে স্বাধীন করে, স্বার্থপরতা মানুষকে একা করে।



অতএব, একজন নারী আত্মনির্ভর হওয়া মানে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। তিনি স্বার্থপর এমন সিদ্ধান্তে পৌঁছানো ন্যায়সঙ্গত নয়।  বরং আত্মনির্ভরতা পরিবার, সমাজ এবং দেশের জন্যও ইতিবাচক অবদান রাখতে পারে।


/এসএন/

sidebar ad